
চাটখিল প্রতিনিধিঃ সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস, চাটখিল সার্কেল এর সার্বিক সহযোগিতায় চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক এর সার্বিক তত্বাবধায়নে এসআই কামরুজ্জামান ও এএসআই মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আসামিকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই ১৮ ফেব্রুয়ারী (রবিবার) বিশেষ অভিযান পরিচালনা করিয়া দায়রা- ৬৫৩/২০১৭ এর যাবজ্জীবন সাজা প্রাপ্ত ও ২০ হাজার টাকা জরিমানা দন্ড আসামী কামরুল ইসলামকে গ্রেফতার করেন।
সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম উপজেলা মকবুল এর ছেলে। গ্রেফতার করে সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া