
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় কিশোর কিশোরী এবং যুবদের অংশগ্রহণে আন্তঃ ফুটবল প্রীতি ম্যাচ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়। পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় ভালুকা উপজেলার ধলিয়া বহুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ১৭ই ফেব্রুয়ারী সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে এই প্রদর্শনী।যুব শক্তিতেই দেশের আর্থ সামাজিক মুক্তি এই স্লোগানকে সামনে রেখে কিশোর- কিশোরী এবং যুবদের অংশগ্রহণে মহিলা ও পুরুষ ফুটবল টুর্নামেন্ট প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরুতে ইফাতেমা তুজ্জুহুরা,সেইফ গার্ডিং অফিসার, সাউথ এশিয়ান ফুটবল-ফেডারেশন ”খেলার নিরাপত্তা” নিয়ে ৪টি দলে খেলোয়ারদের সাথে আলোচনা করেন।কিশোর-কিশোরীদের খেলাধুলার উপকারিতা এবং তাদের মাধ্যমে জাতির ভবিষ্যৎ উন্নয়ন এই আলোচনার মধ্য দিয়ে ২টি প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি মোঃ মঞ্জুরুল হক খান,অধ্যক্ষ,ধলিয়া বহুলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।প্রীতি ম্যাচ শেষে ৪টি টিমেই ফুটবল বিতরণ করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এর কমর্কতাগণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল।ধলিয়া আজিমুন্নেছা বহুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাহাত খান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজীম আহমেদ খান,ম্যানেজার লিগ্যাল-সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।
জিগমে গেলসন, ইন্টারন্যাশনাল রিলেশন ম্যানেজার,সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।ফাতেমাতুজ্জুহুরা, সেইফ গার্ডিং অফিসার, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।সাঈদ হাসান সানি,হেডকো- অর্ডিনেটর- টেকনিক্যাল ডিপার্টমেন্ট এণ্ড ন্যাশনাল ফুটবল এডমিনিস্ট্রেটর বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ রাফেজা আক্তার, প্রজেক্ট ম্যানেজার, এডুকো বাংলাদেশ,মোঃ শহীদুল ইসলাম,স্পেশালিস্ট,চাইল্ড রাইটস এণ্ড প্রটেকশন, এডুকো বাংলাদেশ, তাহমিনা আক্তার, কমিউনিকেশন অফিসার-এডুকো বাংলাদেশ, মোঃ রিয়াজ উদ্দিন,প্রকল্প সমন্বয়কারী,এডুকো সাপোর্টেড প্রকল্প, পপি,ভালুকা উপস্থিত ছিলেন

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ