
রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে গড়ে ওঠা দুই ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মীরডাঙ্গী- মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান আসিফ।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় জে.এম.কে ও ফোর স্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত জে.এম.কে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে দুই ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান