
আওয়াজ অনলাইন : জামালপুরে ২৫৬ লোকাল ট্রেনের মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।
পিয়ারপুর রেলওয়ে স্টেশন অফিসার মো. আপেল মমিন জানান, ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। পিয়ারপুর স্টেশনে এসে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে মাঝামাঝি তিনটি বগি লাইনচ্যুত হয়। তারা ট্রেনটি লাইনে তুলার চেষ্টা করছেন ও ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী