
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে মডেল গার্লস ডিগ্রি কলেজে বসন্ত বরণ উৎসব পালন করা হয়েছে। বসন্ত বরণ উপলক্ষে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল র্যালি, নাচ ও গান। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কয়েকশ শিক্ষার্থী ও কলেজের শিক্ষকরা নানা রঙের পোশাক পরে কলেজে হাজির হন।
সকালে শহরে র্যালি করে পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুলের শ্রদ্ধা জানান। র্যালির পরে কলেজ ক্যাম্পাসে শুরু হয় শিক্ষার্থীদের গান ও নৃত্য। শিক্ষার্থীদের পরে আসা নানা রঙের বাঙালি শাড়িতে কলেজ ক্যাম্পাস হয়ে উঠে বর্ণিল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আনন্দ ভাগাভাগি করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেরপুরের মেয়র গোলাম কিবরিয়া লিটন।
এছাড়া শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শেরপুর পৌরসভার ছাদ বাগানে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার বলেন, আজ বসন্ত উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা যেন প্রাণের ছোঁয়া পেল। সকল শিক্ষার্থী একসাথে নাচ ও গানের মাধ্যমে বসন্ত উৎসবে মেতে উঠেছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা