
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আবু হানিফ( ৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের মো:সিরাজ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাহিদ হাসান সুমন এ বিষয়ে ব্রিফ করে জানান, আবু হানিফ কুমিল্লার বুড়িচং থানার মামলার নং-১১ (তারিখ: ০৮/০৩/২০১৭খ্রি:)এজহার নামীয় আসামি। তার বয়স যখন ১৩-১৪ তখন বাড়ি থেকে বের হয়ে সিলেটে চলে যান। সেখানে থেকে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে যান,এর পর সে কুমিল্লায় দীর্ঘদিন অবস্থান করে সেখানে হত্যাসহ ডাকাতি, পুলিশের উপর হামলা-মামলায় অভিযুক্ত হন।
যেজন্য কুমিল্লার বুড়িচং থানায় উক্ত আসামির নামে চারটি মামলা রয়েছে। যে জন্য সে তার অবস্থান পরিবর্তন করে সেখান থেকে সটকে গিয়ে চট্রগ্রামে ভাসমান অবস্থায় অবস্থান করেন, সেখানেও বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছিলো। মঙ্গলবার বিকেলে সে তার গ্রামের বাড়িতে ১০ বছর পর অবস্থান করছেন এমন খবরে পুলিশ নিশ্চিত হয়ে তিনিসহ এসআই সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে রাত ২.২৫ মিনিটে গ্রেপ্তার করতে সক্ষম হন।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, আসামি আবু হানিফকে গ্রেপ্তারের পর জানা যায়; তার নামে কুমিল্লাসহ আশ-পাশের বিভিন্ন জেলায় খুনসহ ডাকাতি, পুলিশ এস্যাল্টসহ খুন, অস্ত্র মামলা,দস্যুতা মামলাসহ একাধিক মামলার আসামি থাকিয়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। এছাড়াও সে একজন পেশাদার ডাকাত। আসামিকে বুধবার দুপুরে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান