হোম » সারাদেশ » দোহাজারীতে  স্পোর্টস জোনের শুভ উদ্বোধন

দোহাজারীতে  স্পোর্টস জোনের শুভ উদ্বোধন

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ : দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী দীঘির পূর্ব পাড়ে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের দক্ষিণ দিকে কৃত্রিম সবুজ ঘাসের চাদরে গোছালো খোলা মাঠের বিকল্প টার্ফ অবস্থিত স্পোর্টস জোনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গত ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে দোহাজারীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুদ্দিন সাওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম। স্পোর্টস জোনের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন।  সাবেক ফুটবলার সৈকত দাশ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্পোর্টস জোনের সত্ত্বাধিকারী মো. করিম উদ্দিন,  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম, মো. আবছার, চাগাচর ভাই ভাই ক্লাবের সভাপতি মো. সোহেল, গিয়াস উদ্দিন জিকু, স্পোর্টস জোনের ম্যানেজার শহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় পৌর মেয়র মো. লোকমান হাকিম ফিতা কেটে ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই টার্ফের উদ্বোধন করার পর বলেন, পরিশ্রমের ঘাটতিতে শরীরে বাসা বাঁধা রোগের ওষুধ হিসেবে নিয়মিত হাঁটা আর গাম ঝরানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে খেলাধুলা করার পরামর্শ দেন। দোহাজারীতে মাঠের সংকট দিন দিন তীব্র হচ্ছে। হাতে গোনা যেক টি মাঠ আছে তাও ঘর বাড়ি নির্মাণ করে বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে দোহাজারীবাসী।
তাই দোহাজারীতে মাদক ও অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে এই টাফ স্পোর্টস জোনের মাধ্যমে এলাকাবাসীসহ খেলা প্রেমীদের খেলাধুলা করার সুযোগ করে দেওয়ায় উদ্যোক্তা মন্ডলীদের শুভেচ্ছা জানান তিনি। বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৭৫ ফুট গ্রন্থ এই টার্ফটিতে ১ ঘণ্টার জন্য খেলা প্রতি সকালে ১ হাজার টাকা এবং রাতে ১ হাজার ৫শ টাকায় খেলা যাবে বলে জানান ম্যানেজার মো. আলমগীর।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!