
রবিউল হাসান লায়ন: বিভিন্ন দেশের মুদ্রাসহ তিন মুদ্রা পাচারাকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি কাজী শাহ্নেওয়াজ আজ দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী মুদ্রা পাচারকারী চক্রটি ধরতে পুলিশের একটি দল ভাটারা-মাদারগঞ্জ সড়কের উপর অভিযান চালায়। অভিযানে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বড়ইছাপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো.হারুন অর রশিদ(৩৫), একই জেলার ধনবাড়ী উপজেলার পাইতকা এলাকার মো.আহছান আলীর ছেলে মো.জামাল উদ্দিন(৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার চরখিদির এলাকার মো.ফজলুল হকের ছেলে মো.ইয়াসিন আলী(৩৫)কে আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশী করে সৌদি আরব,ওমান, মালয়েশিয়া, সিংগাপুর ও আমেরিকার বিপুল পরিমান মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার দেশীয় মূল্য নয় লক্ষ টাকারও বেশী বলে জানান তিনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২