হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরে প্রতিপক্ষের হামলায় শিশু শিক্ষার্থীসহ আহত ৫, আটক-১

জামালপুরে প্রতিপক্ষের হামলায় শিশু শিক্ষার্থীসহ আহত ৫, আটক-১

রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলার শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীপুরের রানী পুকুর পাড়  গোলারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার  মৃত ইসমাইল শেখের ছেলে আজিজুল হক (৬০), ফরহাদ মিয়ার ছেলে শিশু শিক্ষার্থী বিল্লাল মিয়া (১১), আলাল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৬), মৃত জাবেদ মন্ডলের ছেলে চাঁন মিয়া (৪৫) ও মৃত রমজান শেখের ছেলে ইব্রাহীম (২২)।  আহতদের ওই রাতেই ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় হামলার শিকার আজিজুল হকের ছেলে মো. শহিদুল ইসলাম হামলাকারী স্থানীয় আয়নাল মীরের ছেলে রুবেল মীরকে প্রধান আসামী করে নামীয় মোট ১২ জন ও অজ্ঞাত আরও ৫/৭ জনের নামে  জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন শনিবার রাতে অভিযান চালিয়ে ওই মামলার ১০ নাম্বার আসামী একই এলাকার মজিবুর রহমান মীরের ছেলে মিলন মীর(২২) কে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ -পুলিশ পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবীর জানান, হামলার ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে মামলার নামীয় এক আসামী মিলন মীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ভোক্তভোগী আজিজুল হকের কাজী ফার্মের প্রজেক্টে গিয়ে মাদক সেবন করতো মামলার প্রধান আসামী রুবেল মীরসহ অন্যান্যরা। তাদের এধরনের খারাপ কাজে বাধা দেওয়ায় আজিজুল হকসহ তার পরিবারের লোকজনকে শত্রু মনে করতে থাকে আসামীরা। এরই জেরে ঘটনার দিন ধারালো দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ভোক্তভোগীদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে আসামীপক্ষ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!