
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের দুই দুইবারের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের পুনরায় নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
তিনি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ও রবিবার (২১ জানুয়ারি) সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। লিপি এমপির আসার খবর শুনে এলাকার মহিলা পুরুষ ও শিশুরা রাস্তার দুই পাশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আবেগের একটি প্রকল্পের নাম ছিলো কিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর সৌন্দর্য্য বর্ধন ও পানি প্রবাহ নিশ্চিত করা।
যা তিনি পুরোপুরি শেষ করে যেতে পারেননি। অচিরেই একটি মেগা প্রকল্প হাতে নিয়ে পরিকল্পিতভাবে এ নদীর দুই পাড়ের সৌন্দর্য্য বর্ধন ও পানি প্রবাহ নিশ্চিত করা হবে। জেলা শহরের ফুটপাত থেকে যেসকল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন এ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য। সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বাজারে নেতা-কর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. জাকিয়া নূর লিপি আরও বলেন, কিশোরগঞ্জ-১ আসনের দুই উপজেলা সদর এ হোসেনপুরকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ও ইউপি সদস্যবৃন্দ। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা