
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে বিএনপি।
শুক্রবার (১৯ জানুযারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুলশান কার্যালয়ে এ আয়োজন করা হয় ।
দোয়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া