
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় আহমেদ (১৩) নামে এক কিশোর। গত বুধবার সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের কুমারিয়া বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপুর মনসুর নগর ইউনিয়নের কুমারিয়া বাড়ী গ্রামের আবুল কালাম এর পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র হৃদয় আহমেদ বেশ কিছুদিন যাবৎ তার বাবার কাছে একটি স্মার্টফোন কিনে দেয়ার বায়না করে আসছিল।
তার বাবা গরীব কৃষক অর্থ সঙ্কটের কারনে তা কিনে দিতে পারেনি।
বুধবার দুপুরে হৃদয় স্কুল থেকে এসে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মিজান জানান, নিহত হৃদয় তার বাবাকে মোবাইল ফোন কিনে দিতে বলেছিল। পারেননি বলে সে আজ আত্মহত্যা করে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ছেলেটি সীমান্তবর্তী উপজেলা কাজীপুরের মনসুর নগর ইউনিয়নের বাসিন্দা। তাই আমরা কাজীপুর থানায় মেসেজ পাঠিয়েছি তারা ক্লিয়ারেন্স দিলেই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক