
কক্সবাজার প্রতিনিধি প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় যাত্রীবাহী ইজিবাইক গাড়ীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। এ সময় মাদক বহনের দায়ে ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও গাড়ীর মূল্য ৩২ লাখ টাকা বলে জানান বিজিবি। এ সময় ১টি মোবাইল সেটও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার নাচেরপাড়ার মৃত কালা মিয়ার ছেলে চালক মো. হাসান (২০)। আটককৃত ব্যক্তিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩০ বিজিবির অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত আসামিকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে৷

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান