
শাহাদৎ হোসেন হীরা : নতুন ভাবে পৌষের শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মুকুল চেয়ারম্যান ফাউন্ডেশন কামারখন্দ ও কামারখন্দ উপজেলা যুব কল্যান পরিষদের যৌথ উদ্যোগে আবারও চতুর্থ বারের মত সংগঠনের সদস্যরা শীত বস্ত্র বিতরনের সিদ্ধান্ত নিয়েছে।
আজ তরিঘরি করে সংগঠনের সভাপতি আনিসুর রহমান মুরাদ আবারও উদ্যোগ নিলে প্রথমেই এগিয়ে আসেন কামারখন্দ উপজেলার সুনামধন্য ব্যক্তি নিটল নিলয় ইন্সুরেন্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক কে এম রিফাত হাসান বীপু সাহেব। এছাড়া সংগঠনের সহ-সভাপতি অনুপ কুমার সূত্রধর, সহ:সভাপতি একরামুল হক চৌধুরী রকি, রকি আহমদ, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম-সাধারন সম্পাদক রাশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ নোমান, যুব কল্যাণ পরিষদ ঢাকার সদস্য সংগ্রহ কমিটির সদস্য সচিব নাঈম ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সিদ্ধান্তে এক মত হয়ে আবারও শীত বস্ত্র বিতরনের সিদ্ধান্ত নেন এবং আজই গরম কম্বল কেনা হয় যা আগামী কাল থেকে অপেক্ষাকৃত অস্বচ্ছল ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে
বিতরন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল