
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা চাগাচর মোজার সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় ১ টি স্কেভেটর ও বালুভর্তি ২টি ট্রাক জব্দ করা হয়।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার দোহাজারী পৌরসভা চাগাচর মোজার সাঙ্গু নদীর পাড়ে অভিযান চালিয়ে একই এলাকার গুল মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১ টি স্কেভেটর ও ২ টি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় চন্দনাইশ থানার এস আই মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক