
খুলনা প্রতিনিধি: খুলনায় ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তারসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে খালিশপুর থানার পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই খালিশপুর থানার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তারের দাম প্রায় এক লাখ চার হাজার টাকা।
আটকরা হলেন- মো. সজল হাওলাদার (১৮), মো. ইমন হাওলাদার (২৪), মো. শফিকুল ইসলাম (২৫), মো. সজীব হক (২৫) শামীম উদ্দিন (৪৫), গোলাম রসূলন (২২) ও মো. সোহেল শেখ (২৪)।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া