
মো শহীদুল ইসলাম , চন্দনাইশ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-১৪ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ৩য় বারের মত সংসদ সদস্য নিবার্চিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দোহাজারী পৌর মেয়র মো. লোকমান হাকিম ও যুবলীগের যুগ্ম আহবায়ক সোলাইমান।
গত ১৩ জানুয়ারি বিকাল থেকে তাঁর বাড়িতে নেতাকমীর্দের ঢল নামে। এ সময় উপজেলা সাধারণ সম্পাদক নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, বশির মোহাম্মদ মুছাসহ নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নজরুল ইসলাম চৌধুরী এমপি নেতৃবৃন্দদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নেতাকমীর্দের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি ৩য় বারের মত সংসদ সদস্য নিবার্চিত হয়েছেন। যতদিন বেঁচে থাকবেন তিনি বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। বাংলাদেশ আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তিনি তাঁকে ৫ বার মনোনয়ন দিয়েছেন। তিনি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাই তিনি নিজেকে এবং চট্টগ্রাম-১৪ আসনের সাধারণ মানুষকে ভাগ্যবান মনে করেন। পাশাপাশি যারা তাঁকে ভোট দিয়ে নিবার্চিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া