
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরীব, অসহায় ও ছিন্নমুল আড়াই শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এর সহায়তায় বিশ^গ্রাম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্বরে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, বিশ^গ্রাম সংস্থার নির্বাহী পরিচালক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রশিদ,শওকত আলী ও আলাউদ্দীন সহ বিশ^গ্রামের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান