
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া সেনাবাহিনীর ১১ আর্টিলারি ব্রিগেডের অধীনস্থ ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১১ সেলফ প্রোপেলড্ রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে শীতার্থ গরীব ও দুঃখী জনগনের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ১১ সেলফ প্রোপেলড্ রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোক্তাদির রহমানের উপস্থিতিতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি আশ্রয়ন প্রকল্পের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও একই সময়ে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরকসাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সূফী মোঃ আতাউর রহমান ও ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইমরান হোসেনের উপস্থিতিতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীরা সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ