
মোঃ মনির হোসেন সোহেল , চাটখিল প্রতিনিধিঃ টানা তৃতীয় বারের মতো সাংসদ নির্বাচীত হওয়ায় সাংসদ এইচ এম ইব্রাহিম এমপির বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ইতালি প্রবাসী খোরশেদ আলম।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম ৩য় বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচীত হন।
চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুরের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে নবনির্বাচিত সাংসদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২