
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ -৬ আসনে ভৈরবে আনন্দ ঘন পরিবেশে চলছে ভোট গ্রহণ পরিবেশে চলছে ভোট গ্রহন।ভৈরব- কুলিয়ারচর ৬ আসনে আজ ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়।
ভোট গ্রহণ শুরুর আগে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পাঠানো হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন রয়েছে এছাড়া ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব মাঠে রয়েছে। তাছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান মোবাইল কোর্ট মাঠে আছে এ আসনে ১৪২ টি কেন্দ্রে মোট ৩ লাখ ৯৯ হাজার ২ শ ৪২ জন ভোটার রয়েছে । তবে কালিকাপ্রসাদ,ছয়সূতী,ফরিদপুর,আগানগরসহ বেশ কটি কেন্দ্র ঝুকিপূর্ণ রয়েছে।
এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামি ফ্রন্টের হাজি রুবেল হোসেন, লাঙল প্রতীক নিয়ে নুরুল কাদের সোহেল সহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
সকাল ১০টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তার সহ ধর্মিনী ভৈরব এম পি পাইলট গার্লস স্কু কেন্দ্রে ভোট প্রদান করেন এখন পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক