
মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে প্রাক- প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারী) বেলা ১২ টায় কেদারগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।
এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ- জোহরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, একদিনে সারাদেশে ৫ কোটি শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রী বই বিতরণ করছেন। যা পৃথিবীতে বিরল। চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় এবার ৫ লাখ ৮৭ হাজার ৮৭৭ টি বই বিতরণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান