হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে  ভোরের আলো ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্থ্যদদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বগুড়ার ধুনটে  ভোরের আলো ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্থ্যদদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম, এ রাশেদ,বগুড় জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে গরিব দুস্থ্যদদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ( ১লা জানুয়ারি) উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের সামাজিক সংগঠন “ভোরের আলো “ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র  বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি সুলতান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এলাকার বিশিষ্ট সমাজপতি সাবেক মেম্বার ৬নং ওয়ার্ড আবু বক্কর। বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বর্তমানে দেশব্যাপী চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রভাবের  কারনে অসহায় ও বিস্ময়কর অবস্থায় রয়েছেন অসংখ্য পরিবার। যে তরুনরা গোসাইবাড়ী  ইউনিয়ন দুস্থ্য, অসহায় ও সাধারন মানুষদের জন্য কাজ করছেন এখন থেকে আমিও তাদের পাশে থেকে কাজ করবো। আমি চাই তাদের পাশে থেকে এই কর্মস্পৃহা সামনে এগিয়ে নিতে। সকল হিংসা বিদ্বেষপরিহার করে  সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ  করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অমিত হাসান মিলনের পরিচালনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ প্রাং, ভোরের আলো ক্লাবের পরিচালক আবু তালহা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজন,  সদস্য আবু বক্কর ছিদ্দিক, শাফায়াত, জাহিদ, এন.এস.নাহিদ, তারেক জে.আর.বাপ্পী,রায়হান কবির, নিবির উপদেষ্টা মন্ডলী  সাবেক ইউপি সদস্য আবু বক্কর প্রাং, হোসেন আলী প্রাং, আবু হোসেন, আঃ হামিদ প্রাং, শহিদ প্রাং, শাহ আলী, হাসেন আলী, বাদশা মন্ডল, আঃ হামিদ ফকির, শাহ-জামাল,বাবলু প্রাং,জামাল শেখ, আঃ সামাদ শেখ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!