হোম » শিক্ষা » ভৈরবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ভৈরবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

এম আর ওয়াসিম, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  শিক্ষাথর্থীদের মাঝে  নতুন বই বিতরন করা হয়েছে । 
আজ  সোমবার সকালে  উপজেলা  নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান ভৈরব বিয়াম ল্যাবরেটরী স্কুলে শিক্ষার্থীদের মাঝে  বিনামূল্যে আনুষ্ঠানিক ভাবে  বই বিতরন করেন। পরে তিনি আইডিয়াল   স্কুলে  প্রধান অতিথি হিসেবে  বই বিতরন করেন ।
এ সময়  মোঃ শরীফ উদ্দিন  আহমেদের  সভাপতিত্বে বক্তব্যে  তিনি বলেন,  সারা দেশে  ১ যুগে প্রাথমিক ও মাধ্যমিক  বিদ্যালয়ের  ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থীদের হাতে আজ সরকার  বিনামূল্যে  বই বিতরন করছেন। যা পৃথিবীর  কোন দেশে এর নজির নেই ।
সরকার দেশকে উন্নত  ও স্মার্ট  বাংলাদেশ  গড়তে এবং স্মার্ট  নাগরিক গড়তে কাজ করে যাচ্ছেন । অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন, শিক্ষা  কর্মকর্তা ছিদ্দিকুর রহমান,ভৈরব  পৌর আওয়ামী লীগ সভাপতি  এস এম বাকি বিল্লাহ  প্রমূখ।ভৈরবে এ বছর ৯১ টি প্রাথমিক ৯৯ টি কিন্ডারগার্টেন, ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ  বই বিতরন করা হয়েছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!