
রায়হান আলীঃ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় করেন। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক মাহবুব সরোয়ার বকুল প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক