
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ প্রশিক্ষণ লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবেন এটাই আমার আবেদন পোরশা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন কালে এসব কথা বললেন অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মধ্যে চৌধুরী।
প্রতিটা বিষয় প্রশিক্ষণ কক্ষ ঘুরে ঘুরে দেখেন তিনি। এবং ইসলাম ধর্ম শিক্ষা প্রশিক্ষণ কক্ষে গিয়ে তিনি বলেন আমিও আপনাদের মত একজন শিক্ষক আমিও ছাত্রদের শিক্ষাদান করি।
আমাদের এই শিক্ষা নতুন কারিকুলাম অনুযায়ী যেন হয় এমনটাই কামনা সকল শিক্ষকের প্রতি।
পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কনক রায়।
বর্তমান সরকারের এই যুগোপযোগী কারিকুলাম কে তিনি স্বাগত জানিয়ে তিনি বলেন উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই কারিগলাম এই কারিকুলাম বাস্তবায়নে আমরা সচেষ্ট হব এমনটাই কামনা তার।
পরিদর্শনকালে প্রশিক্ষক আনিসুর রহমান ও জহিরুদ্দিন সহ প্রশিক্ষনার্থীদের সঙ্গে তিনি মত বিনিময় করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান